ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬

৫০ বছরে পা দিলেন টাবু,এখনও সিঙ্গেল

বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী টাবু। গত বুধবার (৪ নভেম্বর) ৫০ বছরে পা দিলেন তিনি। তবে এত বছর নিজের জীবন থেকে পেরিয়ে গেলেও এখনও বিয়েই করেননি টাবু। তবে এবার এ বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি। টাবু সেখানে জানালেন বিয়ে না করার একমাত্র কারণ। জানালেন, বলিউডের এক অভিনেতার জন্যই এখনও বিয়ে করেননি টাবু।


তিনি জানান, বলিউড অভিনেতা অজয় দেবগনকে আমি ২৫ বছর ধরে চিনি। সে আমার একজন পছন্দের পুরুষ ও প্রথম প্রেম বলা যায়। ছোট বেলা থেকেই আমাদের একসঙ্গে বড় হওয়া ও গভীর বন্ধুত্বের শুরু।


কিন্তু ছোটবেলায় সে আমার ওপর ভীষণ নজরদারি করতো। এ করা যাবে না, ওই করা সম্ভব না। মূলত কোনো ছেলেকে আমার আশেপাশেই আসতে দিতো না অজয়। কখনো কোনো ছেলেকে আমার সঙ্গে কথা বলতে দেখলে তাকে গিয়ে হুমকি দিয়ে আসতো। তাই আজ আমার সিঙ্গেল থাকার জন্য যদি কাউকে দোষারোপ করতেই হয়, তাহলে সেই হলো অজয়।

ads
ads
ads

Our Facebook Page